Duranta erecta (কাঁটা মেহেদী ফুল)
সকলকে স্বাগতম।
এটি একটি চমৎকার শোভাময় ঝোঁপালো উদ্ভিদ।
এর আদি নিবাস মেক্সিকো, দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল।
এটি সারা বিশ্বে গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় উদ্যানগুলিতে অরনামেন্টাল প্লান্ট বা শোভা-বর্ধক উদ্ভিদ হিসেবে ব্যাপকভাবে রোপন করার ফলে অনেক জায়গায় প্রাকৃতিক উদ্ভিদ হয়ে উঠেছে।
এটি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
উদ্ভিদ পরিচিতি ও ভৌগলিক বিস্তৃতি বিভিন্ন ভাষায় নাম এবং নামকরণের ইতিহাস
ফুলটির বিজ্ঞান ভিত্তিক নাম Duranta erecta
এটি Verbenaceae পরিবার ভূক্ত।
এর প্রচলিত ইংরেজী নামের মধ্যে রয়েছে গোল্ডেন ডিউড্রপ, স্কাইফ্লাওয়ার ইত্যাদি। Golden Dewdrop, Skyflower.
বাংলায় এটি কাঁটা মেহেদী, অঞ্জলিকা, নীলকন্ঠ, দুরন্ত নামেও পরিচিত।
ষোড়শ শতকে ইতালীয় রেনেসাঁর প্রখ্যাত চিকিৎসক, উদ্ভিদবিদ এবং কবি ক্যাস্টর দুরান্তে (1529–1590) এর সন্মানে এই ফুলের নাম করণ করা হয়।
উদ্ভিদের ফুল-ফল পাতা কান্ডের বিবরণ
গাছের উচ্চতা ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
পাতাগুলি হালকা সবুজ, উপবৃত্তাকার থেকে ডিম্বাকৃতির,তিন থেকে সাড়ে তিন ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি প্রশস্ত।
সাধারণত গ্রীষ্মে ফুল ফোঁটে যার রং হালকা-নীল, বেগুনী।
ছোট মারবেল আকৃতির ফলের রং প্রাথমিক অবস্থায় সবুজ এবং পরিপক্ক অবস্থায় হলুদ বা কমলা রংয়ের হয়ে থাকে।
ফলটি Pigeon Berry নামে পরিচিত।
এই উদ্ভিদ বাগানের বেড়া ও শোভা বর্ধনের কাজে লাগে
পরিবেশ সহায়ক এই ফুল প্রজাপ্রতি,মৌমাছি প্রভৃতি পতঙ্গ এবং ফল পাখিদের খাদ্যের নিশ্চায়তা প্রদান করে।
এই গাছের ফুল ও ফল প্রাকৃতিক বাস্তুতন্ত্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
আসুন আমরা প্রকৃতির অকৃতিম বন্ধু এই গাছটির প্রতি যত্নশীল হই।