Barbets of Bangladesh
বাংলাদেশের বসন্ত বৌরী বা Barbets of Bangladesh
সকলকে স্বাগতম
আজ আমরা বাংলাদেশের বসন্ত বৌরী বা Barbet পাখি গুলোর সাথে পরিচিত হব
বসন্ত বৌরী বা Barbet মেগালাইমিডি (Megalaimidae) পরিবার ভূ্ক্ত একটি পাখি
মেগালাইমিডি হলো ৩০ প্রজাতির এশীয় বসন্তবৌরির একটি পরিবার। Family
এরা তিব্বত হতে ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত, ইন্দোমালায়াম অঞ্চলে স্থানীয়।
পৃথিবীজুড়ে ৮৪ প্রজাতির বসন্ত বৌরী পাখির দেখা মেলে
বাংলাদেশে ৫ প্রজাতির বসন্ত বৌরী দেখা যায় 5 Specis Barbets in Bangladesh
ভিডিওটা খুবই তথ্যবহুল ও আকর্ষণীয় হতে চলেছে
সাথেই থাকুন
৫ নীলকান বসন্ত বা Blue-eared Barbet
বাংলাদেশের বসন্ত বৌরীদের মধ্যে আকারে সব থেকে ছোট নীলকান বসন্ত বা Blue-eared Barbet
এদের দৈর্ঘ্য প্রায় ১৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৩৫ গ্রাম
বনের নরম পাকা ফল বিশেষত বট পাকুড় ডুমুর বা ফিগ জাতীয় ফল এদের খুবই পছন্দ
এছাড়া শুয়োপোঁকা এবং উইপোঁকাও খেয়ে থাকে
এরা চির সবুজ বন বা রেইন ফরেস্টের পাখি
এরা বাংলাদেশের দূর্লভ আবাসিক পাখি
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলার বনগুলোতে দেখা যায়
৪ সেকরা বসন্ত বা Coppersmith Barbet
বাংলাদেশের বসন্ত বৌরীদের মধ্যে আকারে চতুর্থতম সেকরা বসন্ত বা Coppersmith Barbet
এদের দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৪০ গ্রাম
বট পাকুড় ডুমুর বা ফিগ জাতীয় ফল এদের খুবই পছন্দ
শুয়োপোঁকা এবং উইপোঁকাও খেয়ে থাকে
এরা লোকালয়ের পাখি
এরা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি
সারা দেশজুড়েই এদের এদের দেখা মেলে
বিশেষত রাস্তার ধারে বট পাকুড় গাছে সহজে দেখতে পাওয়া যায়
৩ নীলগলা বসন্ত বা Blue-throated Barbet
বাংলাদেশের বসন্ত বৌরীদের মধ্যে আকারে ৩য় বৃহত্তম নীলগলা বসন্ত বা Blue-throated Barbet
এদের দৈর্ঘ্য প্রায় ২৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৮০ গ্রাম
বিভিন্ন পাঁকা নরম ফল, বট পাকুড়, ডুমুর বা ফিগ জাতীয় ফল ছাড়াও
শুয়োপোঁকা এবং উইপোঁকাও খেয়ে থাকে
এরা লোকালয়ের পাখি
সারা বাংলাদেশে এদের এদের দেখা মেলে
বাড়ীর আঙ্গিনায় পাকা পেঁপে ও অন্যান্য ফল গাছে খুব সহজে এদের দেখতে পাওয়া যায়
২ দাগী বসন্ত বা Lineated Barbet
বাংলাদেশের বসন্ত বৌরীদের মধ্যে আকারে ২য় বৃহত্তম দাগী বসন্ত বা Lineated Barbet
এদের দৈর্ঘ্য প্রায় ২৮ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১৫৫ গ্রাম
বিভিন্ন পাঁকা নরম ফল, বট পাকুড়, ফিগ বা ডুমুর ফল ছাড়াও ফুলের মধু, শুয়োপোঁকা, উইপোঁকা, টিকটিকি, গেছো ব্যাঙও খেয়ে থাকে
এরা বাংলাদেশের সুলভ আবাসিক পাখি
এরা সব ধরণের বন, খোলা বনভূমি, উদ্যান ও গ্রামে বিচরণ করে
বাংলাদেশের সকল বনভুমিতে এদের দেখতে পাওয়া যায়
১ বড় বসন্ত বা Great Barbet
বড় বসন্ত বা Great Barbet বাংলাদেশের বসন্ত বৌরীদের মধ্যে আকারে সর্ববৃহত্ত
এদের দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং ওজন প্রায় ২৪০ গ্রাম
বিভিন্ন পাঁকা নরম ফল, বট পাকুড়, ফিগ বা ডুমুর ফল ছাড়াও ফুলের মধু, শুয়োপোঁকা, উইপোঁকা, গুবরে পোঁকা, টিকটিকি, গেছো ব্যাঙও খেয়ে থাকে
এরা বাংলাদেশের বিরল আবাসিক পাখি
এরা চির সবুজবন, পাহাড়ী ফলের বাগান ও উপত্যাক্যায় বিচরণ করে
চট্টগ্রাম জেলার পাহাড়ী বনভূমিতে এদের দেখতে পাওয়া যায়




