বাংলাদেশের শাপলা প্রজাতি সমূহ বা ওয়টার লিলি জাতীয় ফুল:
1 White Water Lily শাপলা/ Nymphaea alba
2 Pink Water Lily শালুক/কুমুদ Nymphaea pubescens
3 Blue Water Lily নীল শাপলা/উৎপল/ Nymphaea nouchali
4 White water snowflake চাঁদমালা/পানসিউলী/পানীকোলা/কুমুদিনী Nymphoides hydrophylla
5 Prickly Water Lily মাকনা Euryale ferox
যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে। যে দেশেতে কলমি কমল কণক হয়ে হাসে সে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ।
4 White water snowflake চাঁদমালা/পানসিউলী/পানীকোলা/কুমুদিনী Nymphoides hydrophylla
1 White Water Lily শাপলা/ Nymphaea alba
স্বাগতম
আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি এবং কেন এটাকে জাতীয় ফুল হিসেবে বিবেচনা করা হয় ?
সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল।
যার ইংরেজি নাম ‘হোয়াইট ওয়াটার লিলি’, White Water Lily
বিজ্ঞান ভিত্তিক নাম Nymphaea alba.
শাপলা এক ধরনের জলজ উদ্ভিদ।
সাদা শাপলা হলো বাংলাদেশের জনগণের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে শাপলার সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে, আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে। একারণে শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের টাকা, পয়সা ও দলিলপত্রে জাতীয় ফুল শাপলা বা এর জলছাপ আঁকা থাকে।
আরেকটি কারণ হলো, বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই সারা দেশে শাপলা পাওয়া যায়।
এই ফুল দেশের আনাচে-কানাচে নদী, নালা, খাল-বিল, হাওড়-বাওড় ও পুকুর-ডোবায় সর্বত্র প্রায় সারা বছর জুড়ে প্রচুর শাপলা ফোঁটে। শাপলার কন্দ বা শেকড় পানির নিচে থাকে আর ফুল ডাটা দিয়ে পানির উপর ফুঁটে থাকে। শাপলার ডাটাকে নাল বলা হয় যা পুষ্টিগুণে ভরপুর জনপ্রিয় একটি সবজী।
শাপলার ফুল পরিপক্ক হলে শীডপডকে ঢ্যাপ বলে। ঢ্যাপ থেকে মজাদার খৈ হয় যার সাথে গুড় বা চিনি মিশিয়ে মুড়কী তৈরী হয়।
লিংক: https://www.youtube.com/watch?app=desktop&v=T2Ifs7osYi0
2 Pink Water Lily শালুক/কুমুদ Nymphaea pubescens
3. নীল শাপলা/উৎপল
ফুলটি নীল শাপলা/উৎপল নামে পরিচিত
ইংরেজি নাম Blue Water Lily
বিজ্ঞান ভিত্তিক নাম Nymphaea nouchali var. caerulea
4. বাংলা নাম: চাঁদমালা, পানসিউলী, পানীকোলা, কুমুদিনী
Common name: ক্রেস্টেড ফ্লোটিং হার্ট (Crested Floating Heart)
বিজ্ঞান ভিত্তিক নাম: নিমফয়েডেস হাইড্রোফিলা (Nymphoides hydrophylla)
চাঁদমালা ফুল বা ক্রেস্টেড ফ্লোটিংহার্ট একটি জলজ ভাসমান ভেষজ।
ডালপালা 10-30 সেমি, নোড থেকে rooting।
ভাসমান এই উদ্ভিদে নোড প্রতি রয়েছে হৃদয় আকৃতির পাতা। পাঁচ-পাপড়িযুক্ত ফুলগুলি তারকা আকৃতির, ছোট ও সরল। পাপড়িগুলি আয়তাকার-গোলাকার, তাদের দৈর্ঘ্য বরাবর একটি ক্রেস্টের মতো লোবযুক্ত ডানাযুক্ত। পুংকেশর পাঁচটি, ছোট, পাপড়ির অন্তঃস্থলের মাঝখানে, এপিস সহ, সাদা, পাঁচটি বরং সংক্ষিপ্ত স্ট্যামিনোডের সাথে মিশে আছে, যার সাথে খোলার মাঝখানে একটি সবুজ গ্লোবুল, কাস্পিডেট (cuspidate)। ফুল ফোঁটার সময়: আগস্ট-সেপ্টেম্বর।
চাঁদমালা ফুলটি ঢাকা জাতীয় বোটানিক্যাল গার্ডেনের উত্তর দিকের পুকুরে সহজে দেথা যাবে
এই ফুলের একটি চাচাতো ভাই আছে যার নাম ওয়াটার স্নোফ্লেক যার পাপড়ি রয়েছে।
5 Prickly Water Lily মাখনা Euryale ferox
বাংলা নাম: মাখনা
Common name: Prickly Water Lily, Gorgon plant
বিজ্ঞান ভিত্তিক নাম: ইউর্যালি ফেরক্স (Euryale ferox)
মাখনা, প্রিকলি ওয়াটার লিলি বা গর্গন প্ল্যান্ট হল একটি ভাসমান জলজ উদ্ভিদ যা বড় (4 থেকে 5 ফুট জুড়ে), গোলাকার, গভীরভাবে শিরাযুক্ত, সমতল পাতা।
পাতাগুলি "কুইল্ট" এবং পৃষ্ঠের পাশাপাশি রাজকীয় বেগুনি বিপরীত দিকে কাঁটা রয়েছে।
ফুলটি বাংলাদেশে বিরল প্রজাতির এবং বিপন্ন উদ্ভিদ
অপরিকল্পিত নগরায়ন, মানুষের আগ্রাসী দখলদার মনোভাবের কারণে এদের অবস্থা সংকটাপন্ন !!
বিস্ময়কর তথ্য:
দিনে প্রস্ফুটিত কাপ আকৃতির ফুল সাধারণত পানির নিচে ফোঁটে কিন্তু বিরল সময়ে পানির উপরে ফোঁটে। [এগুলি সাদা পাপড়ির বাইরের সারি সহ গভীর বেগুনি]
তীক্ষ্ণ কাঁটাগুলি সিপাল, ডালপালা এবং পাতার উভয় পাশের পৃষ্ঠকে ঢেকে রাখে।
এদের নরম বীজ ভোজ্য এবং ভারতের মণিপুর রাজ্যে এটি একটি উপাদেয় খাদ্যের নাম হিসাবে বিবেচিত হয়।
সেদ্ধ করা সবজির সাথে যখন এই বীজ যোগ করা হয় তার নাম ইরোম্বা।
উত্তর ভারতে, বীজগুলি প্রায়শই পপকর্নের মতো ভেজে তার উপর তেল এবং মশলা ছিটিয়ে খাওয়া হয় ।
সিলেটের হাকালুকি হাওর, টাঙ্গুয়া হাওরে প্রাকৃতিক পরিবেশে কদাচিৎ এদের দেখা মেলে এবং শীতের শেষে পুরান ঢাকায় মাখনা বীজ বিক্রী হতে দেখা যায়।
আসুন আমরা এদের প্রতি সদয় এর্ং প্রকৃতি রক্ষায় সচেস্ট হই
আজ ভিডিওটি এ পর্যন্তই
দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে
এই ধরণের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে অনুগ্রহ করে আমাদের
Facebook Page ও Youtube Channel
Like, Comment, Share,
Follow ও Subscribe করুন
ধন্যবাদ